1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

মনপুরা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন সমবায় বিভাগ।
শনিবার ৪ নভেম্বর সকাল ১০টায় “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ নাছির উদ্দিন সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূঁইয়া ।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, প্রানীজ সম্পদ কর্মকর্তা (ভেটেরিনারী সার্জন) ডা. আবুবক্কর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ফজলুল হক,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন প্রমুখ।

এই সময় সকল সরকারি দাপ্তরিক প্রধানগন,স্থানীয় জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সমবায় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন