1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৬০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৬০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ৬০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের  একটি জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছেন বনবিভাগ।

রবিবার ২৪শে ডিসেম্বর দুপুর ১২টায় পচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ। পরে বিকাল ৫টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের দক্ষিন হাওয়া সী বিচ সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী। তিনি জানান রবিবার ভোর থেকে মেঘনা নদীতে একদল জেলে মাছ শিকার করছিলেন। বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ উপরে আটকে আছ দেখে জেলেরা মুঠোফোনে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক পঁচা কোড়ালিয়া বিটের টহল টিম নিয়ে বাসনভাঙ্গা চরে যায়। কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসি। কচ্ছপটি সম্পুর্ন সুস্থ্য ও অক্ষত থাকায় মনপুরার দক্ষিন হাওয়া সী বিচে মেঘনা নদীতে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে অবমুক্ত করি।

এব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, পঁচা কোড়ালিয়া বিটের বন কর্মীরা যে কচ্ছপটি উদ্ধার করেছে সেটি হল জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপটি বাসনভাঙ্গা চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন