1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় মনপুরার ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। এরপর সেটিকে দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
পঁচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ঈশ্বরগঞ্জ বালুর চরে কচ্ছপটি আটকা পড়ে। জেলেরা তা দেখে বন বিভাগকে অবগত করে। পরে বন বিভাগের লোকজন কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন।
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৮০ কেজি। বিশালাকৃতির এ কচ্ছপ বর্তমানে সচারাচর দেখা যায় না। সম্প্রতি বেশ কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপ মনপুরার বিভিন্ন বালু চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এসময়টায় কচ্ছপ ডিম ছাড়ে। তাই ডিম ছাড়তে কচ্ছপ বালুর চরে এসে আটকা পড়ে। নভেম্বর মাস থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মনপুরার বেশ কয়েকটি বালু চর থেকে ৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন