1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৯২ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ভোলা জেলা ও বরিশাল বিভাগীয় পর্যায়ে শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রাপ্ত হওয়ায় অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন অফিসার্স ক্লাবের নের্তৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, প্রানিজ সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুবক্কর ছিদ্দিক।

এই সময় হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ সকল অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন