
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরা উপজেলা শিক্ষা অফিস উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সামনে থেকে একটি বণাঢ্য র্যালী উপজেলা পরিষদ সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা ,চিত্রাংকন ,সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।
এই সময় মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ শিক্ষকবৃন্দ,শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ,বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।