1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

মনপুরা উপজেলা শিক্ষা অফিস উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ, হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন। এই সময় বক্তারা শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। মানসম্মত শিক্ষা গড়ার জন্য অভিবাবক,শিক্ষক ,স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষা সপ্তাহ আলোচনা সভা শেষে হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ,স্কুলের সকল শিক্ষক, সকল অভিবাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন