1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা থানায় সুধী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা থানায় সুধী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা থানায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

ভোলার মনপুরা থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুধী সমাবেশ সফল করার জন্য থানা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় থানার হল রুমে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমুদ্দিন সার্কেল এএসপি মোঃ মাসুম বিল্লাহ। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবাই পুলিশ বাহিনীকে সহযোগীতা করতে হবে। সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারলে আইনশৃঙ্খলার কোন অবনতি হবেনা। কেউ যেন কোন গুজবে কান না দেয়। সে দিকে সকলকে সর্তক থাকতে হবে। দুর্গাপূজা যাতে হিন্দুধর্মালম্বীরা সুন্দর ভাবে তাদের উৎসব পালন করতে পারে সেই দিকে সকলকে নজর রাখতে হবে। দুর্গাপূজায় যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে । সবাই সম্বলিতভাবে একসাথে কাজ করার আহব্বান জানান প্রধান অতিথি ।

এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,উপজেলার ৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজের নের্তৃবৃন্দ,ঈমাম সমিতির নের্তৃবৃন্দ,উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ, মন্দির কমিটির নের্তৃবৃন্দ,বাজার ব্যবসায়ী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন