1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনোনয়নবঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে আলতাফ চৌধুরীর পক্ষে সংবাদ সন্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনোনয়নবঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে আলতাফ চৌধুরীর পক্ষে সংবাদ সন্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনোনয়নবঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে আলতাফ চৌধুরীর পক্ষে সংবাদ সন্মেলন

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একই আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন-এমন অভিযোগ করেছেন দুমকি উপজেলা বিএনপির নেতারা।

শনিবার সন্ধ্যা ৭টায় পবিপ্রবির প্রধান গেটসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু, সাবেক যুবদল আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য।

তিনি বলেন, বৃহস্পতিবার জেলা বিএনপির প্রেস ব্রিফিংয়ে মনোনয়ন বঞ্চিত দুই নেতা ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে আলতাফ হোসেন চৌধুরির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চুড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আলতাফ হোসেন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই তারা আলতাফ হোসেন চৌধুরিকে নিয়ে ভিত্তিহীন প্রচার চালাচ্ছেন।

দিপু আরও অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা ও সাবেক সফল মন্ত্রী হিসেবে আলতাফ হোসেন চৌধুরির ভাবমূর্তি নষ্ট করতে এই মহলটি সক্রিয়। অতীতে তার বিরুদ্ধে করা ৫টি মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। তিনি ফখরুদ্দিন সরকারের সময় প্রায় ৮০০ দিন কারাবরণ করেও বিএনপির প্রতি অটল ছিলেন, যা নেতাকর্মীদের অনুপ্রেরণা।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় নেতাদের বিরুদ্ধে মনগড়া তথ্য উপস্থাপন করে দলের ভেতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। পটুয়াখালী-১ আসনের প্রকৃত নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ঐক্য নষ্ট করার চেষ্টাও চলছে।
বক্তব্যের শেষে দিপু বলেন, “মনোনয়ন বঞ্চিতদের ব্যক্তিগত ক্ষোভকে পুঁজি করে দলের বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না। সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরির নেতৃত্বে বিএনপির তৃণমূল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকবে।”
সংবাদ সম্মেলনে দুমকি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন