1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

শহীদদের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, মোনাজাত ও কুচকাওয়াজের মধ্যদিয়ে বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল ৬টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ মিনার শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এর পর মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। সকাল ৮টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে জাতীয় পতাকাকে সালাম প্রদান ও কুচকাওয়াজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভূমি সহকারী কমিশনার মুন্নী ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এছাড়া উপজেলা সরকারি, বেসরকারী, শায়ত্বশাসিত, সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন