1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ; যুবদলের সাধারণ সম্পাদকসহ আহত-৯

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব (৩৫), নাজমুল হাসান (২৫), ইছা (২২), মারুফ (২২), তামিম আকন (২০), ইমরান (২০), আশিক (২৫),  হাসান (২০), মিয়াজ (৩০) আহত হয়েছে।

আহতদের মধ্যে আবুল তাউয়েব (৩৫) ও নাজমুল হাসান (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঘটনার দিন রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন কর্মরত চিকিৎসক। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব বলেন, এমদাদুল দফদারের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ফোরকান, মহিন, সালে হাওলাদার, মোস্তাফিজুর, রাকিবুল, আব্দুল রব, সোহাগ, আল আমিন, তরিকুল সহ ২০/২৫ জন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান পারভেজ বলেন, খবর পেয়ে আহতদের খোঁজখবর নিয়েছি, দোষেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

 

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি সোর্স ঘটনাস্থানে পাঠিয়েছি, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন