1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা -সভাপতি, মিজান -সম্পাদক নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা -সভাপতি, মিজান -সম্পাদক নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা -সভাপতি, মিজান -সম্পাদক নির্বাচিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মহিপুর থানা সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম। এ সম্মেলনের এক পর্যায়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে এখন থেকেই প্রস্ততি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবেনা। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনমানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল যাতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’
তবে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতন প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন