
এইচ এম এরশাদ , বোরহানউদ্দিন
ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজীর আয়োজনে জয়ারহাট বাজারে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা – ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশ ক্রমে গঙ্গাপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন কাজী। তার মনবিক কাজের প্রশংসা করেন সর্বস্তরের মানুষ। তবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বিএনপি নেতা মাইনুদ্দিন কাজী এমনটি জানান তিনি। বিএনপি নেতা মোঃ মাইনুদ্দিন কাজীর উন্নয়ন ও সামাজিক কাজের প্রশংসা করেছেন গঙ্গাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ। দোয়া মোনাজাত অনুষ্ঠানে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।