1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন "ইউরো বাংলা টাইমস" এর এডিটর ইন চীফ মাহবুবুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন "ইউরো বাংলা টাইমস" এর এডিটর ইন চীফ মাহবুবুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাতৃভাষা পদক-২৫ মনোনীত হলেন “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ মাহবুবুর রহমান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

ইউরোপে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদান রাখায় তাঁকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত করে মানবাধিকার সংগঠনটি।

৯ ফেব্রুয়ারি (রবিবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এম ইকবাল (আলমগীর) স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাহবুবুর রহমান কে “মাতৃভাষা পদক-২৫” এ ভূষিত করা হবে।

মাহবুবুর রহমান ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান। সুদূর অস্ট্রিয়ায় জীবনযাপন করলে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বুকে তুলে ধরার প্রয়াসে নিজের সম্পাদনায় বাংলা ভাষায় প্রকাশ করছেন “ইউরো বাংলা টাইমস”।

ইউরোপে বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব” র সভাপতি এবং ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন”র প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন