1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ‘মাদক-ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে শপথ’ নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম।

শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছিল- ‘আমরা মাদক সেবন করি না-করবো না, আমরা বাল্য বিয়ে রুখে দিবো ও ইভটিজিং সামাজিক ব্যাধি, তাই আমরা ইভটিজিং করবো না’ এ ধরনের সামাজিক সচেতনতামূলক নানা স্লোগানের প্লাকার্ড।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন