1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মানুষের বহুমুখী উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মানুষের বহুমুখী উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানুষের বহুমুখী উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে-এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার দুই উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সমাবেশ। উপজেলার সকল সুবিধাভোগীদের নিয়ে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় পৃথকভাবে এ অনুষ্ঠানের উদ্যোক্তা ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ উপলক্ষে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে সকল জনপ্রতিনিধি ও প্রশাসন নিয়ে পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, দেশের মানুষের বহুমুখী উন্নয়ন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়ন হয়েছে। অতিদরিদ্র, সহায়সম্ভল ও ভূমিহীনদের জন্য জমিসহ পাকা ঘরের ব্যবস্থা করেছেন বর্তমান সরকার।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন দলীয় নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন