1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে:- নুরুল ইসলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে:- নুরুল ইসলাম নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে:- নুরুল ইসলাম নয়ন

রুবেল আশরাফুল, চরফ্যাসন 
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৯৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন 
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশের বর্তমান অন্তবর্তীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতম সময়ের মধ্যে নির্বাচন দিবেন। বাংলাদেশের মানুষ বহু বছর পরে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটি ভোট উৎসবের মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। বাংলাদেশের গঠনতন্ত্র পুর্ন প্রতিষ্ঠিত হবে। এবং আমরা আশাকরি আল্লাহর রহমতে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে।
রোববার (৮ জুন) দুপুরে ভোলার চরফ্যাশব উপজেলার দুলারহাট বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আপনারা ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার প্রতিটি মানুষ আমাদের আপনজন, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং ঐক্যবদ্ধ দেখতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদের প্রতিটি মানুষের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রাষ্টের সেবা কি করে প্রতিটি মানুষের  দৌড়গোড়ায় পৌছে দেয়া যায় তারজন্য তিনি নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি যদিও হাজারো মাইল দূরে রয়েছেন কিন্তু গত ষোল বছর বিভিন্ন উপয়ে  সম্পৃত্তা ছিলেন। বিএনপির মতো বিশাল একটি দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন।  আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।
যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন আরো বলেছেন, বিএনপি করে দলের জনপ্রিয়তা ক্ষুন্ন হয় এমন কাজ আপনি যেমন করবেন না, আপনার চোখের সামনে কেউ যেন করতে না পারে। কে আমাদের কাছের, কে দূরের এটি অত্যান্ত তুচ্ছ বিষয়, যিনি মানুষের জন্য ভালো কাজ করবেন তিনিই আমাদের আপনজন। আর যিনি মানুষের জন্য ভালো কাজ করবেন না। মানুষকে কষ্ট দিবেন, দখলদারী করবেন, দুর্র্বৃত্তপনা করবেন, তিনি যদি আমাদের আত্মীয় হন, আপন হন, তারপরও আমরা তাকে কোনো ভাবে ছাড় দিবো না। অন্যায়কারীকে আমরা আইনের আওয়তায় আনবো, আমরা আইন নিজের হাতে তুলে নিবো না।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মঞ্জুর হোসেন, উপজেলা পৌর বিএনপির আহব্বায়ক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভুট্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মিয়া প্রমুখ।
পরে কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের মুন্সীরহাটে তেঁতুলিয়া নদী ভাঙন কবলীত এলাকা পরিদর্শন করেন। এবং শশীভূষণ, ও দক্ষিণ আইচা থানা এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন