1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। পতিত শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা ১৬ বছর দেশের সম্পদ লুটপাট করেছে। এখন তারা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে নানা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা এবং কখনো এসব ষড়যন্ত্র মেনে নেবে না।

বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া দলটি আগামী নির্বাচন যাতে ভালোভাবে হতে না পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এই সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। এবং সামনে নির্বাচনে বিএনপির ধানের শীষের জন্য এখন থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সহসভাপতি মোসলে উদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন