
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
মা ইলিশ রক্ষা টিমের স্পিডবোট দেখে তেঁতুলিয়ায় ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন পটুয়াখালীর বাউফলে যুবক রাসেল খানের (৩৫) সন্ধান পাওয়া যায়নি। একটি ট্রলারযোগে প্রতিবেশি তিন বন্ধুর সঙ্গে অবরোধে ইলিশ মাছ কিনতে গিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাসেল নৌ পুলিশের অভিযানের স্পিডবোর্ডের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা এলাকায় নিখোঁজ হন।
রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।
স্থানীয়রা জানায়, অবরোধে সুযোগে কমদামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে ৪ বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যায় রাসেল।হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌ পুলিশের অভিযান পরিচালনাকারি টহল টিমের একটি স্পিডবোর্ড দেখে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানায়, মা ইলিশ রক্ষাকারী স্পিড বোর্ড দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের টিমের সঙ্গে যৌথভাবে এখন কাজ করতেছেন তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয়া আব্দুল্লাহ নামে ফায়ার সার্বিস টিমের একজন ডুবুরি জানায়, সাধারণত এক কিলিমিটারের মধ্যে এই লাশটি থাকার কথা। তবে তেঁতুলিয়া নদীর স্রোত বেশি হওয়ার কারণে তিন চার কিলোমিটারের ভেতরে থাকতে পারে। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে।