1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অভিভাবকদের ক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অভিভাবকদের ক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মিঠাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অভিভাবকদের ক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাতিল করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে প্রতিযোগিতা আয়োজন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ তাদের নিজস্ব খরচে অনুষ্ঠান আয়োজন করতে চাইলে অন্য পক্ষ অভিযোগ করে যে, তাদের দাওয়াত দেয়া হয়নি। তিনি জানান, দুই পক্ষের সমঝোতার জন্য নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।
উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণের অধিকার রয়েছে। অভিভাবকদের চাহিদা অনুযায়ী বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হোক।”
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা বিধি বহির্ভূত কার্যকলাপ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন