1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মনোহারপট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পায়রা বন্দর স্টেশনের পেটি কর্মকর্তা নেসারুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি গোয়েন্দা কার্যক্রমে বাধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন