1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুক্তিযোদ্ধারাই জাতির গর্বিত সন্তান -এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুক্তিযোদ্ধারাই জাতির গর্বিত সন্তান -এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধারাই জাতির গর্বিত সন্তান -এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই জাতির গর্বিত সন্তান। তারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে পেরেছেন। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি ও স্বীকৃতি দানের মাধ্যমে সম্মাননা প্রদান করেছেন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত মুক্তিযোদ্ধাদের সম্মানজনক ভাতা ও বাসস্থান প্রাদানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করে প্রসংশিত হয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি  অধ্যাদেশ জারি করে বাংলাদেশকে কলংকিত করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে চলছে দেশ।
বুধবার দুপুরে ভোলার তজুমদ্দিনে আধুনিক হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের বীব নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম  মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাবুদ্দিন, মোফাজ্জল হোসেন,  আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন