1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জের মেঘনায় বালু ব্যবসায়ীদের ধাওয়া গ্রামবাসীর সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জের মেঘনায় বালু ব্যবসায়ীদের ধাওয়া গ্রামবাসীর সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের মেঘনায় বালু ব্যবসায়ীদের ধাওয়া গ্রামবাসীর সংঘর্ষ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
Spread the love
মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে বালু কাটাকে ঘিরে বালু ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।  ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে আঁধারা ইউনিয়নে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নৌ-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনায় বালুমহাল থাকলেও বালুমহালের লোকজন নির্ধারিত স্থান ছেড়ে নদীর তীরে কাছাকাছি এসে বালু কাটা শুরু করে। এতে  স্থানীয়দের ফসলি জমি-ভিটে মাটি ভাঙনের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় প্রতিবাদমুখর ছিল মানুষ।
বৃহস্পতিবার আবারো চরআব্দুল্লাহ সংলগ্ন নদীতে বালু কাটা শুরু করলে ড্রেজার নিয়ে আসা লোকজনকে ভিটেমাটির রক্ষায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে গ্রামবাসী। এসময় বালু ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। পরে নদী তীরের স্থানত্যাগ করে মাঝ নদীতে চলে যায় বালুমহালের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নৌপুলিশ।
এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌপুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বালু কাটা নিয়ে গ্রামবাসীর আপত্তি থাকায় ধাওয়ার ঘটনা হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন