1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশু লামিয়া-সামিহাকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে৷ সোমবার রাত ৮ টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা।
সেখান থেকে তাদের দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৬-৭ মাস হতে পারে বলে জানিয়েছেন নিহত দুই শিশুর চাচা মোহাম্মদ সাকিব মিয়া।
পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দুই শিশুকে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি বলেন,পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে মূল ঘটনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন