1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও পাট অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
“পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ, বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পূর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহার, মুন্সীগঞ্জ জেলার প্রেক্ষাপটে পাট উৎপাদনের চ্যালেঞ্জ এবং পাটভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বস্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জনাব মোঃ এনায়েত হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (ঊদ্যান) জনাব শান্তনা রাণী; বিশিষ্ট পাটচাষী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন