1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ  প
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র কানাই চন্দ্র দাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে সহপাঠীদের হাতে মারধরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার কানাই চন্দ্র দাস চাঁদপুরের কচুয়া উপজেলার সাতচার গ্রামের রুহি দাসের ছেলে। তিনি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে থাকতেন।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, তিন দিন আগে ‘নাস্তিক মঞ্চ’ (Atheist Forum) নামে ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন কানাই। সোমবার সকাল থেকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। দুপুরের দিকে কলেজে কানাইকে পেয়ে তারা মারধর করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ও সদর থানার ওসি মো. এম সাইফুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কানাইকে আটক করেন।

সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, ধর্ম অবমাননার দায়ে কানাই চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন