1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে বিএনপি'র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে বিএনপি'র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
 মুন্সীগঞ্জে বালুর মহল কে কেন্দ্র করে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। জানা গেছে একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে উক্ত ছবি ফেসবুকে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে।
সরজমিনে বালুরমহল সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় যে, বিগত ৫ই আগষ্ট  ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসোররা পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বালু মহলের ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু একই সময় পালিয়ে যায়। এরপর থেকে মেঘনা নদীতে বৈধ বালুরমহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। সরজমিনে আরো তদন্ত করে জানা যায় যে, ভাইরাল স্ট্যাম্প যে বালুর মহলের কথা উল্লেখ্য আছে উক্ত বালুর মহলে ৫ই আগষ্ট ২০২৪ তারিখের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।
ফলশ্রুতিতে বুঝা যায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে বালুর মহলে সংশ্লিষ্ট থাকার যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতও বটে। এ ব্যাপারে বিএনপি’র উল্লেখিত দুই নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা বলেন তারা উক্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনকি বালুরমহল স্ট্যাম্প এর মাধ্যমে লিখে নেওয়া প্রশ্নই ওঠে না। তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।
এই একই বিষয়ে আরও একটি নন জুডিশিয়াল স্ট্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। তবে কোনোটির বৈধতার প্রমান পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন