1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৯৭ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।

আগুন নেভাতে এগিয়ে আসে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবকেরা।
আগুনে কমপক্ষে ৫০টিরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত দুইটার কিছু পর আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।’

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন