1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযান: ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার দুই মাদক কারবারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযান: ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার দুই মাদক কারবারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযান: ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার দুই মাদক কারবারি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং থানার চন্দ্রের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার পূর্ব হাউসদি গ্রামের মৃত কুদ্দুস সিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (৩০) এবং শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের আব্দুস সালাম বাঘার ছেলে নুরুল ইসলাম বাঘা ওরফে দ্বীন ইসলাম (২৩)।র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন