1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুট

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

 

মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন জমিস শেখ ও সুজন খান।
ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহণের একটি বাসে উঠেছিলেন। রাত আনুমানিক ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র‍্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাদের একজন জসিম শেখের থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খানের থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইলফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

 

এ বিষয়ে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, “র‍্যাব পরিচয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব ইতোমধ্যেই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।”

 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, “ভুক্তভোগী দুজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন