1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারদন্ড

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মুন্সীগঞ্জ আদালতের  অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি আজ রবিবার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নূর মোহাম্মদ খান ওরফে নুরু  এবং  মোঃ আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।
আদালত আসামী নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর ‘বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় আসামীরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। এই আদেশের পরে নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন,আদালত হতে আসামীদের পুলিশ হেফাজতে কারাগারে নেওয়ার পথে আদালতের বারেন্দায় তাকে আসামী নুরু ও তার বোন  বাপ্পি  মিলে মারধর করেছে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামীরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আঃ ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌছালে  ধারালো ছোড়া দিয়া কোপাইয়া এই মামলার ভিকটিম বৃদ্ধ আঃ ছামাদকে হত্যা করে। নিহত আঃ ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিন এর ছেলে।  এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে এজাহার নামীয় ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করলে  ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহনের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামীকে যাবজ্জীবন শ্রশ্রম কারাদন্ড প্রদান করেন।
এই মামলার বাদী আরিফ হোসেন বলেন, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দু-জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।
এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার বলেন. আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহন ও প্রমানের ভিত্তিতে আজ মামলার দুই  আসামীকে যাবজ্জীবন শশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে । আমি রাস্ট্র পক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন