1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল আড়াইটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নব-নির্বাচিত কমিটির সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করে বলেন, প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করা হবে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন