1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের অন্তর্গত বাগেশ্বর বাজারে মুন্সীগঞ্জ-৩ আসনে(সদর- গজারিয়া) মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে জোরালো জনমত গঠনে মুন্সীগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন
আজ ২৮ শে নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৪ঃ০০ ঘটিকার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর বাজার ছোট মোল্লাকান্দি ও বজ্রযোগিনী ইউনিয়নের অন্তর্গত
বজ্রযোগিনী বাজারের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। পাশাপাশি, তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে প্রচারণা চালানো হয়।
মোশারফ হোসেন পুস্তি গণসংযোগকালে বাগেশ্বর বাজার ছোট মোল্লাকান্দি ও বজ্রযোগিনী ইউনিয়নের অন্তর্গত বজ্রযোগিনী বাজারের বিভিন্ন যানবাহন চালক, পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে ৩১ দফার তাৎপর্য সম্বলিত লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার ওপর জোর দেন। তিনি উপস্থিত ভোটার ও জনসাধারণের প্রতি ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের এই ৩১ দফা একটি ঐতিহাসিক পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন