1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবল জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবল জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবল জাহাজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ বার পঠিত
Spread the love

ভোলার মেঘনা নদীতে দুইটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষে এসভি সাগর নন্দনি-২ নামে একটি জাহাজের তলা ফেটে অর্ধ-নিমজ্জিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে মেঘনা নদীতে ডিজেল ছড়াচ্ছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোররাতে মেঘনার কাঠির মাথা নামক জায়গায় এ ঘটনা ঘটে। ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাজের স্টাফরা দাবি করেন, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল। তারা অভিযোগ করেন, জাহাজটি যখন ডুবছিল তখন আশপাশের কিছু জেলে এসে তেল সংগ্রহ করে নিয়ে যায়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার ভোররাতে মেঘনা নদীর কাঠির মাথা নামক জায়গায় নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত নদীতে ঘন কুয়াশা থাকার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঢাকাগামী জাহাজটির তলা ফেটে যায়। জাহাজটিতে থাকা ১১ লাখ লিটার ডিজেল রয়েছে। যা মেঘনা নদীতে ছড়াচ্ছে। খবর পেয়ে কোস্টগার্ড দুর্ঘটনা কবলিত জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে এসেছে।

মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন