1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মেঘনার ডুবোচরে ৩০ লাখ টাকার অবৈধ জাল-খুটি ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মেঘনার ডুবোচরে ৩০ লাখ টাকার অবৈধ জাল-খুটি ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেঘনার ডুবোচরে ৩০ লাখ টাকার অবৈধ জাল-খুটি ধ্বংস

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
Spread the love

 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর ডুবোচরে মৎস্যসম্পদ ধ্বংসকারী ৩০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য বিভাগ। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় লালমোহন উপজেলার মেঘনা নদীর ১২ নম্বর চর সংলগ্ন ডুবোচরে মৎস্যসম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় আট হাজার পাঁচশতটি অবৈধ খুটিও উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব খুটি এবং জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য ৩০ লক্ষাধিক টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, তজুমদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল-আমিন, লালমোহন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন এবং তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন