
মাহমুদ হাসান লিটন, লালমোহন
মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১৫ ডিসেন্বর রোববার বিকালে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয় ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ও লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা ৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রবিন হাওলাদারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক জান্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, লালমোহন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক কাজী হাসান, লালমোহন উপজেলা বিএনপির অন্যতম নেতা বাবুল পাটওয়ারী, লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।