
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষে থেকে গবীর অসহায় মানুষদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। অধ্যক্ষ নজরুল ইসলাম নান্নু চৌধুরী স্মৃতি সংঘ এর আয়োজনে এ চাল বিতরণ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় সাদা পোল এলাকায় সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার প্রায় ৭০ টি পরিবারের মধ্যে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়।
নান্নু চৌধুরী স্মৃতি সংঘ এর পরিচালক মো. কবির চৌধুরী বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করাই হলো আমাদের মুল কাজ। আমাদের এলাকার সবাইকে আসছে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়া জন্য আহ্বান জানিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এলাকায় এই অসহায় পরিবারগুলো যারা কোন সহযোগিতা পায়নি আমরা নান্নু চৌধুরী স্মৃতি সংঘ এর পক্ষ থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং যত দিন বেচে আছি ততদিন থাকবো ইনশাআল্লাহ।।
এসময় কবির চৌধুরী এর ভাই, সুমন চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাহায্য প্রত্যাশী নারী পুরুষগণ ও উপস্থিত ছিলেন।