1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্স পাওয়া চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন
দেশের বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ভোলার চরফ্যাশনের ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস্ সোসাইটি অব চরফ্যাশন সংগঠন।
এসময় ২০২৪-২০২৫ সেশনে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত ৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
তারা হলেন-আফিয়া জেবিন প্রমি, উম্মে হাবিবা, ইসিতা বেগম, মো.আল-আমিন, মো. মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুল্লাহ আল ওয়াসি।
ডক্টরস্ সোসাইটি অব চরফ্যাশন সংগঠনের পক্ষে অনুষ্ঠানে ডা. আশরাফুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. শহিদুল ইসলাম সোহাগ, ডা. আশ্রাফ আলী বিশ্বাস রিয়াদ, ডা. মাকলুকুর রহমান মাসুম।
সংবর্ধনা প্রদানকালে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে তোমরা ৭ জন চান্স পেয়েছো। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তোমাদের রত্নগর্ভা মা-বাবার প্রীতি অজস্র সালাম। যাদের দোয়ায় ও চেষ্টায় আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছো। এই অর্জনে আমরা সহ তোমাদের পরিবারও গর্বিত। মেডিকেল কলেজে চান্স পেয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনের প্রথম ধাপে নিজেদের সফল হিসেবে উপস্থাপন করতে পেরেছো। বাকি জীবনের সর্বস্তরে সবার সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন