1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
যাত্রবাড়ীতে গেলেই শরীয়তপুরের বাস ভাঙচুর, বইছে প্রতিবাদের ঝড় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news যাত্রবাড়ীতে গেলেই শরীয়তপুরের বাস ভাঙচুর, বইছে প্রতিবাদের ঝড় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যাত্রবাড়ীতে গেলেই শরীয়তপুরের বাস ভাঙচুর, বইছে প্রতিবাদের ঝড়

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোন গাড়ি যাত্রবাড়ী স্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এনিয়ে গত দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিবাদের ঝড় বইছে। ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না বাস মালিক ও শ্রমিকসহ শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে, শরীয়তপুরের যাত্রাবাড়ী যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

এঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, “যাত্রাবাড়ীতে যুবদলের এক নেতা শরীয়তপুরের সকল বাস থেকে চাঁদা চেয়েছে। এককালীন ৫ কোটি,নয়তো প্রতিমাসে ১০ লাখ। দু’দিন ধরে কোন বাস যাত্রাবাড়ী যেতে পারছে না, সেখান থেকে যাত্রী নিয়ে আসতেও পারছে না। চরম ভোগান্তিতে শরীয়তপুরের মানুষেরা। সরকার প্রশাসনের চেয়ে কি চাঁদাবাজরা বেশি শক্তিশালী? সরকারের চেয়েও শক্তিশালী হতে পারে জনতার চেয়ে কিন্তু শক্তিশালী নয়; ঢাকাস্থ শরীয়তপুরের সকল মানুষ যাত্রাবাড়ী জড়ো হলে এবং শরীয়তপুরের সকল মানুষ যাত্রাবাড়ী আসলে কেমন হবে? আর শরীয়তপুরের মানুষ কিন্তু খালি হাতে জড়ো হবে না।
এমনিই বললাম পরিস্থিতি যদি ঐদিকেই নিয়ে যায় তাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না।”

ওই যুবদল নেতার ছবি সহ অনেকেই প্রতিবাদ জানান। এতে ওই যুবদল নেতার নাম ফাহিম উল্লেখ করা হয়।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী কয়েকজন বাস শ্রমিক বলেন, যাত্রাবাড়িতে আমাদের শরীয়তপুর সুপার সার্ভিস বাস থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুবদল নেতা ফাহিমের লোকজন হামলা করছে। এতে দুই দিনে আমাদের ৭টি বাস ভাঙচুর করে।এসময় কয়েক বাস চালক ও শ্রমিক আহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন বাস মালিক বলেন, যাত্রাবাড়িতে চাঁদাবাজদের ভয়ে বাস যেতে পারছে না। তারা প্রভাবশালী, তাদের নাম বললে আমাদের অসুবিধা হবে।

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীরা যাতে আইনগত সহায়তা পেতে পারে এবং শরীয়তপুরের বাস যাতে নির্বিঘ্নে যাত্রাবাড়ীতে প্রবেশ করতে পারে এজন্য ডিএমপি’র উপপুলিশ কমিশনার ওয়ারীকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন