1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাইনুদ্দিন হাওলাদার মফিজ।

মঙ্গলবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে ইউনিয়ন উত্তর শাখার ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাওলাদার (মফিজ) সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী হাইব্রিড বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি।

হাইব্রিড বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিতর্কিত কর্মকাণ্ডে ত্যাগী বিএনপি নেতা কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। হাইব্রীড জাহাঙ্গীর আলম কখনোই এ উপজেলায় বিএনপি দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না। আজ তিনি উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। ভোলা -২ আসনে এমপি নির্বাচন করতে সামজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে জানান দিচ্ছেন বিএনপির হাইব্রিড নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলম। ভোলা -২ আসনে জাহাঙ্গীর আলম বিএনপির মধ্যে গ্রুপিংয়ের চেষ্টা করলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। এছাড়াও ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালালে যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলমকে প্রতিহত করার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতিত বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন
ভোলা – ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিএনপি নেতাকর্মীরা জেলহাজত খাটলেও পরিবারের খোঁজখবর নিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। আগামী সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে কাচিয়া ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সভাপতি বশির উল্লাহ শামিম খান, ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, কাচিয়া ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখার সভাপতি রিপন হাওলাদার, কাচিয়া ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মিঝিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন