1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে- মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রুপে গঠন করার জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, অপকর্ম যেন আমাদেরকে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে  সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার,  পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন