1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
যুব সমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news যুব সমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যুব সমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৭০ বার পঠিত
Spread the love

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ সকল অন্যায়-অপরাধ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।

বৃহস্পতিবার (১৮মে) বিকেলে ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধলীগৌর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মঙ্গলসিকদার হাইস্কুল মাঠে ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ “হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩” শুভ উদ্ধোধন কালে এসব মন্তব্য করেন এমপি শাওন। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনামিকা নজরুল’র সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবর রহমান , ভোলা পল্লী বিদ্যুৎ’র সভাপতি মোঃ নজরুল ইসলাম লাভু পঞ্চায়েত, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন