1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
যে ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিলো তারা আল্লাহর রহমত হিসাবে এসেছিলো- আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news যে ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিলো তারা আল্লাহর রহমত হিসাবে এসেছিলো- আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যে ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিলো তারা আল্লাহর রহমত হিসাবে এসেছিলো- আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিদায় করতে যে ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিলো তারা আল্লাহর রহমত হিসাবে এসোছিলো বলে লেবুখালীতে শুক্রবার (৩০ আগস্ট) এক পথ সভায় এ কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী।

 

বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, গত ৫আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মাত্তারা এখনও এ দেশেই ঘামটি মেরে আছে, ভারত ছাড়া অন্য কোন রাস্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দেই নি। তাই শেখ হাসিনা ও ভারত সরকার তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন আমাদের সকলে মিলে ড. ইউনুস সাহেবের এ অর্ন্তবর্তিকালীন সরকারকে সহযোগীতা করে ভংগুর অর্থনীতি কে পুনরুদ্ধার করে দেশকে গতিশীল রাখতে হবে।

বিএনপি’র মহা সচিবের স্বাক্ষরিত চিঠির কথা উল্লেখ করে আলতাফ হোসেন বলেন কোন বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ যদি পতিত আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতা কর্মীদের মদদ দিচ্ছেন, রাস্তায় নিয়া ঘুরছেন, সুপারিশ করছেন তাদের চিরতরে দল থেকে বহিস্কার করা হবে।

দুমকি উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার, জেলা বিএনপি’র সদস্য আবদুল মালেক মৃর্ধা, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রিপন শরীফ, বিএনপি নেতা হায়দার প্যাদা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন