1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন । সভাপতিজসিম, সম্পাদক-নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন । সভাপতিজসিম, সম্পাদক-নয়ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন । সভাপতিজসিম, সম্পাদক-নয়ন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি গঠিত  হয়েছে। এতে মোঃ জসিম উদ্দিন মাষ্টার কে সভাপতি  এবং মো. আসাদুজ্জামান নয়ন কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। বুধবার (১৯ নভেম্বর) লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, ও সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ত্যগীদের ও নিষ্ঠাবান এই নেতাদেরকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, বর্তমান যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সৎ ও সাহসী সংগঠক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।
সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন বলেন, এই কমিটি শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা রাজপথে থেকে প্রমাণ করব যে যুবদলই বিএনপির প্রাণ। সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। আমরা আরো সাংগঠনিকভাবে মাঠে থাকব। প্রতিটি ওয়ার্ডে যুবদল পুনর্গঠনের দ্রুত কাজ শুরু করব।  উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে যুবদল আরও সংগঠিত হবে।
এদিকে যুদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রমাগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ আন্বুল কালাম সোহাগ । নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার  আশা প্রকাশ করেন, তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম  এই কমিটি তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সদস্য সংগ্রহ ও ওয়ার্ডভিত্তিক সংগঠন গঠনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করবে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ আসনে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন