1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাজপথে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলা করা হবে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাজপথে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলা করা হবে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজপথে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলা করা হবে- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন  

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, রাজপথে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলা করা হবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অপশক্তির ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না।

বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামীলীগ এবং উপজেলা ও পৌরসভা যুবমহিলালীগ আয়োজিত বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, ভোলা-৩ আসন লালমোহন-তজুমদ্দিন একসময় ছিল সন্ত্রাসের অভয়ারন্য। এই সন্ত্রাসের জনপদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শান্তিতে রুপান্তরিত করেছি। এখানকার মানুষ এখন শান্তিতে বসবাস করছে। সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ বন্ধ হয়েছে। বিএনপি জামাতের নেতৃত্বে কিছু সুবিধাভোগী লোক এই জনপদকে অশান্তি করার চেষ্টা করছে। অশান্তি সৃষ্টি কারী যে হোকনা কেন জনগণকে সাথে নিয়ে তা কঠোর ভাবে মোকাবেলা করা হবে।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহকায়ক আনম শাহজামাল দুলাল, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন