1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাত পোহালেই বরিশাল সিটির ভোট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাত পোহালেই বরিশাল সিটির ভোট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাত পোহালেই বরিশাল সিটির ভোট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

রাত পোহালেই বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন। গ্রহণযোগ্য করতে প্রস্তুত কমিশন। ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া, বাকি সবার অভিযোগ রয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে।

বরিশাল সিটি কর্পোরেশন পঞ্চম পরিষদের নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি নেয়য়ার কারনে এবার বরিশালে ভোট উৎসব হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। পাশাপাশি তিনি ভোট দিতে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্যও আহ্বান জানিয়েছেন।

কদিন আগেই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে প্রশংসা কুড়িয়েছে নির্বাচন কমিশন। এবার চ্যালেঞ্জ বরিশাল ঘিরে।

বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে একটি করে সিসি টিভি কামেরা স্থাপন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন নির্বাচনী সরঞ্জাম। ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ভোট নেয়া হবে ইভিএমে।

মেয়র পদে ৭ জন, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটার পৌনে ৩ লাখের বেশি।

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া অন্য সবাই। তবে নির্বাচন কমিশন বলছেন, শতভাগ সুষ্ঠু আছে ভোটের পরিবেশ।

জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। কাল সকাল ৮টায় শুরু ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন