1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাত পোহালেই ভোট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাত পোহালেই ভোট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাত পোহালেই ভোট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি। ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রগুলোতে পৌছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে প্রিজাইডিং অফিসারের কাছে কেবল ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সকল সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে নির্ধারিত কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, লালমোহন উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৩টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত । এ উপজেলায় মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে নারী ভোটার এক লাখ ২৫ হাজার ২০ জন, পুরুষ ভোটার এক লাখ ৩২ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
সুষ্টু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন