1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন।
আগামী  কাল ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া  বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান,  সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছি।
সব মিলিয়ে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
শনিবারের ভোটে কে জয়ী হবেন সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন