1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

খেলাদুলাকে হ্যাঁ বলি মাদককে না বলি এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার তজুমদ্দিনে রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গিয়াস উদ্দিন পঞ্চায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলমগীর খোকন,সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,খাসের হাট পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সভাপতি মো.জাকির হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলা শেষে টুর্নামেন্টের পরিচালক মো.নিজাম উদ্দিন মাস্টার উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডে মোকাবিলা করেন দুই শক্তিশালী দল চাঁচড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম বড়ো বাড়ী ফুটবল একাদশ। খেলার ফলাফল চাঁচড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ -২ এবং বড়ো বাড়ী ফুটবল একাদশ -০। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন মাস্টার, এবং সহযোগী ছিলেন মো.রফিক মাস্টার, মেহের দাশ। বুধবার (১৩ নভেম্বর) একই ভেনুতে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আলী একাব্বর পাটোয়ারী ফুটবল একাদশ বনাম ফরাজি কান্দি ফুটবল একাদশ। প্রসঙ্গত:রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৩টি আসরে ১০ টি দল অংশগ্রহণ করবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন