1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রেজিষ্ট্রেশন যাচাই ছাড়াই ড্রেজার প্রতিবেদন আদালতে দাখিল করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রেজিষ্ট্রেশন যাচাই ছাড়াই ড্রেজার প্রতিবেদন আদালতে দাখিল করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

রেজিষ্ট্রেশন যাচাই ছাড়াই ড্রেজার প্রতিবেদন আদালতে দাখিল করার অভিযোগ

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

 

বিআইডব্লিউটিএ”র রেজিষ্ট্রেশন যাচাই ছাড়াই আটককৃত ড্রেজার মেশিন মালিকানা শনাক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছে মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইউসুফ। বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করায় অবৈধ ড্রেজার মেশিন ও একটি বাল্কহেড (জাহাজ) আটক করেছে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান।
আটক হওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড জাহাজের বিরুদ্ধে গঙ্গাপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

যাহা বোরহানউদ্দিন থানার মামলা নম্বর – ৩১, তারিখ ২৯-নভেম্বর ২০২৪ ইং। ওই মামলায় আটকহওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড (জাহাজ) মালিকানা শনাক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন।

 

বিআইডব্লিউটিএ”র রেজিষ্ট্রেশন নম্বার ও কাগজপত্র ছাড়াই আটক হওয়া ড্রেজার মেশিন ও বাল্কহেড (জাহাজ) এর মালিকানা শনাক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছে তদন্তকারী অফিসার।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র ফাউন্ডেশনের পটুয়াখালী ও ভোলা জেলার
সভাপতি মোঃ রিজন হাওলাদার জানান,

বিআইডব্লিউটিএ”র রেজিষ্ট্রেশন নাম্বার ও মালিকানা কাগজপত্র যাচাই না করে আদালতে প্রতিবেদ দাখিল করায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ কিভাবে মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিল করেছে? এমন প্রশ্ন তার।

মামলার তদন্তকারী অফিসার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ জানান, আমি গতকালকে বদলী হয়ে বরিশালে চলে আসছি। ড্রেজার মেশিন ও বাল্কহেড জাহাজ এর বিআইডব্লিউটিএ রেজিষ্ট্রেশন নাম্বার না থাকায় বিআইডব্লিউটিএ”র কাছে কিছু জানতে চাইনি। মালিক পক্ষের কাছে কাগজপত্র যা পেয়েছি তাদিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছি।

মিজাকালু নৌ পুলিশ ফাঁড়ির (ওসি) সৈয়দ মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিআইডব্লিউটিএ কাগজপত্র ও মালিকানা যাচাই করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ প্রদান করেছি। বিআইডব্লিউটিএ মালিকানা যাচাই ছাড়াই কিভাবে আদালতে রিপোর্ট দিয়েছে তা আমি জানিনা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন