1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

লঞ্চে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেছেন মোসা. সাহিদা বেগম নামে এক প্রসূতি। বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহন নৌরুটের এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চে কন্যাসন্তান প্রসব করেন ওই প্রসূতি। লঞ্চে সন্তান জন্মের কারণে ওইদিনের লঞ্চ ভাড়াসহ এবং ওই প্রসূতি এবং শিশুর আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন জানান, ওই নারী এবং তার স্বামী মিলে ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেন। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগম নামে ওই নারীর প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।

তিনি আরো জানান, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কিনা খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম একজন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। প্রসূতি সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।
এমভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওইদিনের ভাড়া মওকুফ করা হয়েছে। এছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন